রাজধানী

রাজধানীতে বিজিবির বাস ভাঙচুর

পোষাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ। ছবি- সংগৃহীত
পোষাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ। ছবি- সংগৃহীত

বেতন-ভাতা বাড়ানোর দাবিতে দিনভর বিক্ষোভ করেছে রাজধানীর মিরপুরের কয়েকটি পোষাক কারখানার শ্রমিকেরা। এরই মাঝে বিকালে মিরপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি বাস ভাঙচুর করেছে আন্দোলনরত শ্রমিকরা। একই সময় পুলিশের দুটি মোটরসাইকেলেও আগুন দেয়েছে তারা।

শনিবার (৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম এলাকায় এই ঘটনা ঘটে।

এ বিষয়ে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদ জানান, সকাল থেকে বিক্ষিপ্তভাবে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা মিরপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন। দুপুরের পর আরও কিছু কারখানার শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। বিকেলে অবরোধ শেষে যাওয়ার সময় তারা বিজিবির একটি খালি বাসে ভাঙচুর চালায় ও পুলিশের দুটি মোটরসাইকেলে আগুন দেয়।

তিনি আরও জানান, ভাঙচুরের সময় বাসে বিজিবির কোনো সদস্য ছিলেন না। এ ঘটনায় এখন পর্যন্ত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। বিক্ষোভ থেকে সহিংসতার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বিকেল ৩টার পর থেকে রাস্তা অবরোধ করে অবস্থান নেন মৌসুমী গার্মেন্টস, তামান্না গার্মেন্টস, হামিমসহ আরও কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা। দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় নিজেদের বেতন-ভাতা বাড়ানোর দাবি জানান তারা। পরে পুলিশের হস্তক্ষেপে শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ