রাজধানী

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

সাভারে সড়ক দুর্ঘটনায় ৩ বৈজ্ঞানিক কর্মকর্তাসহ ৪ জন নিহত

 সড়ক দুর্ঘটনা-ফাইল ছবি
সড়ক দুর্ঘটনা-ফাইল ছবি

সাভার উপজেলায় বাস, মিনিবাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে পরমাণু শক্তি কমিশনের তিন বৈজ্ঞানিক কর্মকর্তাসহ মোট চার জন মারা গেছেন।

সাভার হাইওয়ে থানার ওসি আতিকুর রহমান জানান, রবিবার (৫ জুন) সকাল ৯টার দিকে উপজেলার বলিয়াপুরের ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন।

আহতদের বিস্তারিত নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

ওসি বলেন, বলিয়াপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস ইউটার্ন নিচ্ছিল। এ সময় ঢাকামুখী গরুবোঝাই একটি ট্রাক বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ঢাকা থেকে আসা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের একটি স্টাফবাহী মিনিবাস যাত্রীবাহী বাসে সামনে থেকে ধাক্কা দেয়।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ