রাজধানীর সোনারগাঁও হোটেলের সামনে বাসচাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছে। সোমবার (৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ওই পুলিশ সদস্য নিহত হওয়ার খবর পায় হাতিরঝিল থানা।
বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ।
হাতিরঝিল থানা পুলিশ লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল এর মর্গে নিয়ে গেছে।
নিহত কনস্টেবলের নাম কোরবান আলী হোসেন (৩৫)। হাতিরঝিল থানার এসআই ইমরান জানান, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের হাতে হস্তান্তর করা হবে।
কোনো মামলা হয়েছে কি না এ বিষয়ে জানতে চাওয়া হলে এসআই ইমরান জানান, মামলা প্রক্রিয়াধীন। ঘটনাস্থল থেকে বাস ও মোটর সাইকেল হাতিরঝিল থানায় নেওয়া হয়েছে।
দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: