রাজধানী

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে পুলিশের সঙ্গে গার্মেন্টসকর্মীদের সংঘর্ষ

সংঘর্ষ
সংঘর্ষ

বেতন বাড়ানোর দাবিতে রাজধানীর মিরপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন পোশাক শ্রমিকরা। গত দুই দিনের মতো সোমবারও (৬ জুন) তারা সড়ক অবরোধ করলে পুলিশ বাধা দেয়।

এ সময় মিরপুর ১৩ নম্বর থেকে ১৪ নম্বর পর্যন্ত সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে সকাল সাড়ে ৯টার দিকে আন্দোলনকারী শ্রমিকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ পুলিশ। এতে আরও ক্ষুব্ধ হয়ে ওঠে শ্রমিকরা। তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও পাথর নিক্ষেপ শুরু করে। পুলিশও শ্রমিকদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করে। ফলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

এ বিষয়ে পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার (প্যাট্রল) মাহবুব বলেন, শ্রমিকরা মিরপুর ১৩ নম্বরের রাস্তা অবরোধ করে রেখেছে। আমরা তাদের সরানোর চেষ্টা করছি।

বেতন বাড়ানোর দাবিতে গত শনিবার (৪ জুন) দুপুর থেকে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। ওই দিন তারা বিকেল ৫টা পর্যন্ত মিরপুরের ১০, ১৩ ও ১৪ নম্বরের রাস্তা আটকে রাখেন। পরদিন রোববার (৫ জুন) বিক্ষোভ আরও ছড়িয়ে পড়ে। এদিন শ্রমিকরা মিরপুর ১০, ১১, ১২, ১৩, ১৪ নম্বরসহ আশেপাশের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

শ্রমিকদের দাবি, নিত্যপণ্যের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে, সেই হারে বেতন বাড়েনি তাদের। ফলে বর্তমান বেতন দিয়ে মাস পার করাও কঠিন হয়ে পড়েছে। বিষয়টি মালিকপক্ষকে জানানো হলেও কোনো উদ্যোগ নেয়নি।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ