রাজধানী

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

সাভারে ১৫ বাস আটকে দিল শিক্ষার্থীরা

বাস আটকে রেখেছে শিক্ষার্থীরা
বাস আটকে রেখেছে শিক্ষার্থীরা

ঢাকা-আরিচা সড়কের সাভার থানাস্ট্যান্ড এলাকায় ডি-লিংক পরিবহনের ১৫টি বাস আটকে রেখেছে শিক্ষার্থীরা। অর্ধেক ভাড়া না নেয়া এবং ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলে বুধবার (০৮ জুন) সকালে শিক্ষার্থীরা বাসগুলো ঘেরাও করে।

শিক্ষার্থীদের অভিযোগ, মঙ্গলবার কলেজ ছুটির পর সাভার সরকারি কলেজের ব্যবসায় শিক্ষা শাখার প্রথম বর্ষের ছাত্র কাজল ডি-লিংক (গুলিস্তান-ধামরাই) পরিবহনের একটি বাসে ওঠে। সে সাভারের থানাস্ট্যান্ড থেকে নবীনগর নিরিবিলি বাসস্ট্যান্ডে যাওয়ার জন্য ওঠে। বাসের হেলপার ভাড়া চাইলে অর্ধেক ভাড়া দিতে চায় কাজল। এ সময় স্টুডেন্ট ভাড়া না নিয়ে তাকে ভয়-ভীতি দেখায় এবং নিরিবিলিতে না নামিয়ে ধামরাই স্ট্যান্ডে নামিয়ে দেয়।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান বলেন, শিক্ষার্থীরা মহাসড়কের পাশে বাসগুলো আটকে রেখেছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শিক্ষার্থী ও বাসের মালিক পক্ষসহ বসা হয়েছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ