রাজধানীর নতুনবাজারের নদ্দা এলাকায় তুরাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন ধরে যায়। এ ঘটনায় কোনো যাত্রী অগ্নিদগ্ধ বা আহত খবর পাওয়া যায়নি।
শুক্রবার (১০ জুন) সন্ধ্যা পৌনে সাতটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা খানম আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পৌনে ৭টার দিকে আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।
বাসে আগুন লাগার কারণ, হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: