মহানবী হজরত মুহাম্মদ (স.) ও আয়েশা সিদ্দিকা (রা.) কে নিয়ে ভারতের দুই রাজনীতিবিদের করা অবমাননা ও কটূক্তির প্রতিবাদে ঢাকা-আরিচা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় সড়কে যানজটের সৃষ্টি হয়।
শনিবার (১১ জুন) বেলা ১১টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত ঢাকা-আরিচা সড়কের নবীনগর ত্রি-মোড় এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয় মির্জা গোলাম হাফিজ কলেজের শিক্ষার্থীরা।
পুলিশ জানায়, প্রায় ৪৫ মিনিট তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। এখন যান চলাচল স্বাভাবিক।
দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: