রাজধানী

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

মরদেহ (প্রতিকি ছবি)
মরদেহ (প্রতিকি ছবি)

রাজধানীর মিরপুর শেওড়াপাড়া এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে লাল বাবু (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (১১ জুন) দুপুর দেড়টার দিকে শেওড়াপাড়া কাঁচাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় লাল বাবুকে তাঁর সহকর্মীরা ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক বিকেলে সাড়ে ৩টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত লাল বাবু চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বদনাথপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি ওই ভবনেই থাকতেন।

লালবাবুর সহকর্মী হাবিবুর রহমান জানান, তাঁরা দশতলা ভবনের ছয়তলায় কাজ করছিলেন। লাল বাবু রাজমিস্ত্রির কাজ করতেন। ঘটনার সময় ভবনের বাইরের দিকে ছয়তলায় মাচা বেঁধে কাজের সময় তিনি নিচে পড়ে আহত হন। পরে হাসপাতালে নিয়ে এলে তাঁর মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মিরপুর থেকে গুরুতর আহত অবস্থায় এক যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি মিরপুর থানায় জানানো হয়েছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ