রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩১ জনকে আটক করার কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
ডিএমপি নিউজের ওয়েবসাইটে জানানো হয়েছে, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (১১ জুন) সকাল ৬টা থেকে রোববার (১২ জুন) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটকসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
আটকের সময় তাদের হেফাজত থেকে ৬৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৯৬ গ্রাম হেরোইন ও ৩১ কেজি ৬১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা হয়েছে।
দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: