রাজধানী

গেন্ডারিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফার্নিচার মিস্ত্রী নিহত

 ফাইল ছবি
ফাইল ছবি

রাজধানীর গেন্ডারিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ সেলিম (২৬) নামে এক ফার্নিচার মিস্ত্রীর মৃত্যু হয়েছে।

রোববার (১২ জুন) দুপুরে গেন্ডারিয়ার একশত কাঠা নামক এলাকায় এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় সেলিমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সেলিমকে উদ্ধার করে ঢামেক নিয়ে আসা সহকর্মী রাসেল গণমাধ্যমকে বলেন, তিনি পেশায় মূলত ফার্নিচার মিস্ত্রী। পাশাপাশি বিদ্যুতের কাজও জানেন। ফার্নিচারের দোকানে ফ্যান লাগাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। চিকিৎসক জানান সেলিম মারা গেছেন।

তিনি আরও বলেন, সেলিম গেন্ডারিয়া এলাকার ১০০ কাটা নামক এলাকায় ভাড়া থাকতেন। তার বাড়ি নওগাঁয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, মরদেহটি জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা গেন্ডারিয়া থানাকে অবহিত করেছি।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ