রাজধানী

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

ডিবির হাতে ভুয়া ডিবি গ্রেফতার

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ খিলগাঁও এলাকা থেকে দুইজন ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করেছে। গ্রেফতাররা হলেন- মো. খাইরুল আলম ও মো. ফারুক। সোমবার (১৩ জুন) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে গোয়েন্দা পুলিশ।

গোয়েন্দা তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আনিচ উদ্দীন বলেন, গতকাল রোববার খিলগাঁও খিদমাহ হসপিটালের সামনে কিছু লোক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ঝামেলা করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে গিয়ে খাইরুল ও ফারুক নামে দু’জন ভুয়া ডিবিকে আটক করে গোয়েন্দা পুলিশ। এ সময় খাইরুলের হেফাজত থেকে একটি ভুয়া পুলিশ আইডি কার্ড ও ফারুকের হেফাজত থেকে একটি হ্যান্ডকাফ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, তাদের অপরাধের কৌশল সম্পর্কে গোয়েন্দার এ কর্মকর্তা বলেন, গ্রেফতার খাইরুল ও ফারুক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে টার্গেট করা ব্যক্তিকে মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যায়। এরপর নির্জনস্থানে নিয়ে তার সর্বস্ব ছিনিয়ে নেয়। খাইরুল একই অপরাধে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় ইতোপূর্বে গ্রেফতার হয়েছিল। গ্রেফতারদের বিরুদ্ধে খিলগাঁও থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ