রাজধানী

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

খালেদা জিয়ার মুক্তি চান জাফরুল্লাহ

জাফরুল্লাহ
জাফরুল্লাহ

ঈদ উপলক্ষে অসুস্থ খালেদা জিয়াকে জামিনে মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

সোমবার (১৩ জুন) দুপুরে ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডা. জাফরুল্লাহ বলেন, সংবিধানে জীবন রক্ষার জন্য নির্দেশনা আছে। আইনের অজুহাত না দেখিয়ে খালেদা জিয়াকে সরকারের জামিন দেওয়া উচিত। তারপর উনি যেখানে ইচ্ছে যাক।

তিনি বলেন, ওবায়দুল কাদের সাহেব যদি পরামর্শের জন্য সিঙ্গাপুর যেতে পারেন, তাহলে খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য যাওয়ায় দোষের কিছু নেই। বর্তমান প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টও তো বিদেশে যান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মঞ্জুর কাদির আহমেদ।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ