নির্বাচন কমিশনের (ইসি) হাতে অগাধ ক্ষমতা দেওয়া আছে। কিন্তু কুমিল্লায় ইসি অসহায়ত্ব প্রকাশ করেছে, এটা ভালো লক্ষণ নয়। ইসিকে তার ক্ষমতা প্রয়োগ করতে হবে বলেন,সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।
সোমবার (১৩) জুন রাজধানীর জাতীয় প্রেসক্লাবে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের তথ্য উপস্থাপন করে সুজন। এই অনুষ্ঠানে এ কথা বলেন বদিউল আলম মজুমদার।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের এক বক্তব্য প্রসঙ্গে সুজন সম্পাদক এসব কথা বলেন।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিনকে এলাকা ছাড়ার নির্দেশ দেয় ইসি। কিন্তু কুমিল্লা-৬ আসনের এই সংসদ সদস্য তা না মানায় সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ইসির কিছুই করার নেই।