রাজধানী

রাজধানীর জুরাইনে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

  •  ফাইল ছবি
    ফাইল ছবি
  •  ফাইল ছবি
    ফাইল ছবি

রাজধানীর জুরাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়াসিন হাওলাদার (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ জুন) রাত পৌনে ৯টার দিকে জুরাইন মেডিক্যাল রোডে তাদের নিজ বাসায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন ঝালকাঠি জেলার নলছিটি থানার মালিপুর গ্রামের আলম হাওলাদারের ছেলে। সে জুরাইন মেডিক্যাল রোডে পরিবারের সঙ্গে টিনসেড ভাড়াবাসায় থাকতো এবং একটি কয়েল কারখানায় কাজ করতো।

ইয়াসিনের মা নাদিয়া আক্তার জানান, ঘটনার দিন সে বাসাতেই ছিল। রাতে রান্না করার সময় তিনি হঠাৎ ঘরে গিয়ে দেখেন ইয়াসিন কিছু বিদ্যুতের তারসহ অচেতন অবস্থায় মেঝেতে পড়ে আছে এবং তার কপাল ঝলসানো। পরে প্রতিবেশীদের সহায়তায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢমেক) নেওয়া হলে সেখানে চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলি থানা পুলিশকে জানানো হয়েছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ