রাজধানী

রাজধানীর শ্যামপুরে বিদ্যুৎস্পৃষ্টে রিক্সাচালকের মৃত্যু

 প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর শ্যামপুরে একটি রিকশার গ্যারেজে ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমির হোসেন (৫০) নামে এক রিক্সাচালকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ জুন) দুপুরে নামা শ্যামপুর বটতলা ব্রিজ এলাকার বজলু মিয়ার রিকশার গ্যারেজে এ ঘটনা ঘটে।

আমির হোসেনের স্ত্রী বিউটি আক্তার জানান, তারা নামা শ্যামপুর বটতলা ব্রিজ এলাকাতে ভাড়া বাসায় থাকেন। তার স্বামী ব্যাটারি চালিত রিক্সা চালাতেন। দুপুরে তিনি জানতে পারেন রিক্সার ব্যাটারি চার্জ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন আমির। পরে গ্যারেজ থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলী থানা পুলিশকে জানানো হয়েছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ