রাজধানী

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

হাইকোর্ট মোড়ে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

 সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

রাজধানীর হাইকোর্ট মোড়ের আব্দুল গনি সড়কে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত শেখ মাকসুমুল কাইয়ুম রয়েল (৪৫) বিমান বাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার ছিলেন।

বৃহস্পতিবার (১৬ জুন) সকাল সোয়া ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) তার মৃত্যু হয়।

এ দুর্ঘটনায় নিহত মাকসুদুর রহমান রয়েলের মেয়ে রাফা আক্তার (১৩) ও ছেলে তানভীর (৯) গুরুতর আহত হয়েছন। তারা বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী। এখন ঢামেকে চিকিৎসাধীন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ