রাজধানীর বিজয় সরণীতে একটি প্রাইভেটকারে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ জুন) রাত ৮টা ৩২ মিনিটের দিকে এ আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত ৮ টা ৩২ মিনিটের দিকে রাজধানীর বিজয় সরণী মোড়ে একটি প্রাইভেটকারে আগুনে লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা আগুন লাগার কারণ জানতে পারিনি। এছাড়া আগুনে হতাহতের খবরও আমাদের কাছে আসেনি।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: