রাজধানী

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

মতিঝিলে আবাসিক হোটেলে ব্যবসায়ীর লাশ
মতিঝিলে আবাসিক হোটেলে ব্যবসায়ীর লাশ

রাজধানীর ডেমরায় ছিনতাইকারী সন্দেহে মো. রাকিব মিয়া (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শাহিন ও নাজমুল নামে দুইজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে বাদশা মিয়া রোডের ৬ নম্বর গলিতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাকিব মিয়ার গ্রামের বাড়ি দিনাজপুরে। তিনি ডেমরার পাইকি এলাকার বাসিন্দা।

রাকিবকে হাসপাতালে নিয়ে আসা জুবায়ের হোসেন জানান, ডেমরার বাদশা মিয়া রোডের ৬ নম্বর গলিতে একটি নির্মাণাধীন ভবনের পাশ দিয়ে যাচ্ছিলেন রাকিব মিয়া। এসময় মোবাইল ছিনতাইকারী সন্দেহে তাকে ইট দিয়ে আঘাত করেন স্থানীয়রা। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মারধরের শিকার এক যুবককে হাসপাতালে আনা হয়। ঢামেকে আনার পরই তাকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ