রাজধানী

মিরপুর চিড়িয়াখানা এলাকায় ৩ রেস্টুরেন্টকে জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

নির্ধারিত মূল্যর চেয়ে বেশি মূল্যে বোতলজাত পানি ও বিভিন্ন ব্র্যান্ডের ড্রিংস বিক্রি, রেস্টুরেন্টে বিভিন্ন খাবারের মূল্য তালিকা প্রদর্শন না করা, অপরিষ্কার পরিবেশে খাদ্যসামগ্রী প্রক্রিয়াকরণসহ নানা অনিয়মের কারণে রাজধানীর মিরপুরে চিড়িয়াখানা এলাকার তিন রেস্টুরেন্টকে জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১৭ জুন) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান মো. আব্দুল জব্বার মণ্ডল, প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসানুজ্জামান এবং সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম চিড়িয়াখানা এলাকায় অভিযান চালয়ে তিন রেস্টুরেন্টকে ৩৫ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানে মা বাবার দোয়া রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা, আল্লাহর দান রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা এবং মোমিন রেস্টুরেন্টকে ১০ হাজার টাকাসহ মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করে শাহ আলী থানা পুলিশ।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ