রাজধানী

মাঝ পদ্মায় দুই ফেরির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ফেরি সুফিয়া কামাল। ছবি: দেশ টিভি
ফেরি সুফিয়া কামাল। ছবি: দেশ টিভি

শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথের মাঝ পদ্মায় দুটি ফেরির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

রাত সাড়ে তিনটার দিকে ওই নৌপথের জাজিরা প্রান্তে পদ্মার টার্নিং পয়েন্টে ফেরি সুফিয়া কামাল ও ফেরি বেগম রোকেয়ার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ফেরিতে থাকা গাড়ির চাপায় খোকন শিকদার (৪০) নামের এক পিক-আপ চালক নিহত হন। নিহত খোকন ঝালকাঠি জেলার কাঠালিয়ার হারুন সিকদারের ছেলে বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিআইডব্লিউটিসি'র মেরিন ইঞ্জিনিয়ার আহমেদ আলী জানান, যাত্রী ও যানবাহন নিয়ে একটি ফেরি শিমুলিয়া ঘাট থেকে মাঝিকান্দির দিকে যাচ্ছিল। এ সময় অপরদিক থেকে আসা অন্য একটি ফেরি মাঝ পদ্মার টার্নিং পয়েন্টে এলে দুই ফেরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ফেরিতে থাকা ওই যাত্রী নিহত হয়।

তিনি আরও জানান, বেগম রোকেয়া ও সুফিয়া কামাল নামের দুটি ফেরির মধ্যে এ সংঘর্ষে হয়। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। বেশ কিছু গাড়ি দুমড়ে মুচড়ে গেছে বলে জানান তিনি।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ