রাজধানী

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

পদ্মায় তীব্র স্রোত, ঘাটে অপেক্ষায় ৪ শতাধিক গাড়ি

ফেরি চলাচল
ফেরি চলাচল

পদ্মায় পানি বাড়ছে। বাড়ছে স্রোত। এতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সঙ্গে যোগ হয়েছে ফেরি সংকটের সমস্যা। এতে পারাপারের অপেক্ষায় থাকা চার শতাধিক গাড়ি অনিশ্চয়তা নিয়ে সময় পার করছে।

সরেজমিনে দেখা গেছে, দিনের পর দিন টার্মিনালে থেকেও ফেরির দেখা না পেয়ে দিশেহারা ট্রাকচালকরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের উপ মহা ব্যবস্থাপক খালেদ নেওয়াজ দেশ টিভিকে বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট-বড় মিলে এ পর্যন্ত ১৯টি ফেরি চলাচল করছে। নদীতে পানির স্রোত বেশি থাকার কারণে অন্যান্য সময়ের চেয়ে ফেরি পারাপারের সময় অনেকটাই বেশি লাগছে। তবে যাত্রীবাহী বাস ও ছোট ছোট ব্যক্তিগত গাড়িগুলো অগ্রাধিকারের ভিত্তিতে পারাপারের ব্যবস্থা রাখা হয়েছে।ঘাট

তিনি জানান, অন্তত ৫০টি যাত্রীবাহী পরিবহন, শতাধিক ছোট গাড়ি (প্রাইভেটকার), দুটি টার্মিনালে চার শতাধিক ট্রাক এবং আরিচা-পাটুরিয়া সংযোগ মোড়ে তিন শতাধিক পণ্যবোঝাই ট্রাক ঘাট এলাকার প্রবেশমুখে পারাপারের অপেক্ষা করছে।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ