রাজধানী

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে দোকান কর্মচারীর আত্মহত্যা

 প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকায় একটি বাসায় গলায় ফাঁস দিয়ে জালাল হোসেন (৪৮) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।

রোববার (১৯ জুন) বিকেল ৫টার দিকে তিলপাপাড়ার তারাবাগে ছয়তলার বাসায় গলায় ফাঁস দেন তিনি। মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত জালালের ছেলে মো. শাওন জানান, তাদের গ্রামের বাড়ি শরীয়তপুরের পালং উপজেলায়। বর্তমানে তিলপাপাড়ার তারাবাগ দুই নম্বর গলির ছয়তলা বাসায় ভাড়া থাকেন। তার বাবা জালাল বায়তুল মোকাররমের একটি টিভির দোকানের কর্মচারী হিসেবে কাজ করতেন।

তিনি আরও জানান, বেশ কয়েকদিন ধরে তার বাবার মানসিক সমস্যা দেখা দেয়। এর আগে কয়েকবার ফাঁসি দেওয়ার চেষ্টা করেন। গত শনিবার (১৮ জুন) ঢামেক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় তাকে। তবে তিনি ঢামেক হাসপাতাল থেকে পালিয়ে বাসায় চলে যান। আজ বাসায় সবার অগোচরে ঘরের দরজা বন্ধ করে দেন। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। পরে দরজা ভেঙে দেখা যায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ