রাজধানী

ছিনতাইকারীর ছুরিকাঘাতে হাসপাতালে দুই নিরাপত্তাকর্মী

ফাইল ছবি
ফাইল ছবি

রাজধানীতে পৃথক ঘটনায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুজন আহত হয়েছেন। এরা হলেন রাজধানীর কাকরাইল ইসলামী ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তাকর্মী মজিবর রহমান (৫৩) ও মোহাম্মদপুর বসিলার সূচনা মডেল সিটির নির্মাণাধীন ভবনের নিরাপত্তাকর্মী আবু বক্কর সিদ্দিক (৬০)।

এর একটি ঘটনা ঘটে মঙ্গলবার (২১ জুন) ভোরে, অপরটি সোমবার দিবাগত রাতে। আহত দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত মজিবরের সহকর্মী আব্দুল হান্নান গণমাধ্যমকে জানান, কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালের নিচে ইসলামী ব্যাংকের এটিএম বুথে রাতের ডিউটিতে ছিলেন। ভোর ৪টার দিকে এক যুবক এটিএম বুথে ঢুকে মজিবরের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে পরে পেটে ছুরিকাঘাত করে। তখন তার চিৎকারে ওই দুর্বৃত্ত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে আশপাশের এটিএম বুথে ডিউটিতে থাকা নিরাপত্তারক্ষীরা ওই যুবককে ধরে ফেলেন। পরে তাকে পল্টন থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ওই যুবক এটিএম বুথ ভেঙে টাকা লুট করার জন্য এসেছিল। নিরাপত্তারক্ষী মজিবর বাধা দিলে তাকে আহত করা হয় বলে ধারণা সহকর্মীদের। মজিবরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, এক যুবককে আটক করা হয়েছে। তার কাছে থাকা হাতুড়ি ও ছুরি জব্দ করা হয়েছে।

এদিকে মোহাম্মদপুরে আহত নিরাপত্তারক্ষী সিদ্দিকের ছেলে মো. রিজওয়ান জানান, তারা সূচনা মডেল সিটিতে থাকেন। পাশেই একটি নির্মাণাধীন ভবনের নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করেন বাবা। সোমবার (২০ জুন) রাতে যখন তিনি দায়িত্বরত ছিলেন তখন এক ব্যক্তি এসে তার মোবাইল ফোনটি চায়। অচেনা ওই ব্যক্তিকে ফোনটি না দেয়ায় তার পেটে ছুরিকাঘাত করে ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় সে।

আহত সিদ্দিকের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে স্বজনরা তাকে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যান।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আ. খান জানান, সিদ্দিকের পেটে একটি আঘাত রয়েছে। তাকে জরুরি বিভাগের ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। তার অবস্থা গুরুতর।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ