রাজধানী

নবজাতককে জরুরি বিভাগে রেখে পালালেন বাবা-মা

ফাইল ছবি
ফাইল ছবি

নবজাতক সন্তানকে হাসপাতালের জরুরি বিভাগে রেখে পালিয়েছেন তার বাবা মা। ঘটনাটি ঘটেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

ঢামেকের আনসার প্লাটুন কমান্ডার (পিসি) আবদুর রউফ সংবাদমাদ্যমকে বিষয় নিশ্চিত করে বলেন, বুধবার (২২ জুন) দুপুর পৌনে ২ টার দিকে জরুরি বিভাগের পাশ থেকে নবজাতক উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, দুপুরের দিকে সিটি স্ক্যান কক্ষের পাশে কাপড়ে মোড়ানো অবস্থায় একটি মেয়ে নবজাতককে ফেলে পালিয়ে যান স্বজনরা। পরে বিষয়টি হাসপাতালের পুলিশ ক্যাম্পে জানানো হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আবদুর রউফ জানান,ঘটনাস্থলে একজন পুরুষ ও এক নারী অনেকক্ষণ বসে ছিল। পরে তারা সুযোগ বুঝে নবজাতকটিকে ফেলে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ধারণা করা হচ্ছে পালিয়ে যাওয়া ‍দুজনই ওই নবজাতকের বাবা-মা। বিষয়টি শাহবাগ থানায় জানানো হয়েছে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ