রাজধানী

রাজধানীতে ৪৬ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

গ্রেফতার
গ্রেফতার

রাজধানীর মেরুল বাড্ডায় ৪৬ কেজি গাঁজাসহ ইমরান নামে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) মিরপুর বিভাগ।

শুক্রবার (২৪ জুন) দিনগত রাতে বাড্ডার মেরুল বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিমের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার দিনগত রাতে মেরুল বাড্ডার মেইন রোডের একটি রেস্তোরার সামনে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে প্রাইভেটকারসহ পালানোর চেষ্টাকালে ইমরানকে গ্রেফতার করা হয়।

এ সময় প্রাইভেটকারটি আটকে তল্লাশি করে ৪৬ কেজি গাঁজা জব্দ করা হয়। গ্রেফতার ইমরানের নামে বাড্ডা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ