রাজধানী

রাজধানীতে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন

 ফাইল ছবি
ফাইল ছবি

রাজধানীর ফুলবাড়িয়া ও মতিঝিল এলাকায় ইদ্রিস আলী (৫০) ও অজ্ঞাতপরিচয় (৪৫) এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। তারা অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

রোববার (২৬ জুন) রাত ৮টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যাওয়া হয়। প্রয়োজনীয় চিকিৎসা শেষে তাদের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়।

ইদ্রিস আলীর সহকর্মী কাজী মহসিন হোসেন জানান, সোনালী ব্যাংকের জুনিয়র অফিসার হিসেবে মুন্সিগঞ্জের নিমতলী ব্রাঞ্চে কর্মরত আছেন মো. ইদ্রিস আলী। পরিবার নিয়ে থাকেন মতিঝিল সোনালী ব্যাংক স্টাফ কোয়ার্টারে। প্রতিদিন বাসে যাতায়াত করেই অফিস করতেন তিনি। আজ সকালে তিনি অফিসে গিয়েছিলেন। এরপর সন্ধ্যা ৭টার দিকে তার ব্যবহৃত মোবাইল ফোন থেকেই কল দিয়ে বাসের স্টাফরা জানায়, নিমতলী থেকে ঢাকায় আসা একটি বাসের সিটের মধ্যে অচেতন অবস্থায় পড়ে রয়েছেন তিনি। পরে তারা মতিঝিলে বাস থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তার সঙ্গে থাকা মোবাইল, মানিব্যাগে কিছুই খোয়া যায়নি বলেও জানান তিনি।

অন্যদিকে, অজ্ঞাত ব্যক্তিকে নিয়ে আসা আল আমিন বলেন, আমরা ফুলবাড়িয়া মার্কেটের নিচে অচেতন অবস্থায় একজনকে দেখতে পাই। পরে ৯৯৯ ফোন দিলে পুলিশ এসে আমাদের দিয়ে ওই ব্যক্তিকে ঢামেক হাসপাতালে পাঠায়। সেখানে তার স্টোমাক ওয়াশ দিয়ে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, রাজধানীর ফুলবাড়িয়া ও মতিঝিল এলাকায় দুইজন অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। তাদের স্টোমাক ওয়াশ দিয়ে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের পরিচয় জানা যায়নি।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ