রাজধানী

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে মোটরসাইকেল আরোহী নিহত

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

রাজধানীর রামপুরায় ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২৭জুন) রাতে রামপুরার কাঁচাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ৪৬ বছর বয়সী মো. রইচ উদ্দিনের বাড়ি নরসিংদীর রায়পুরা থানার কাচারিকান্দি গ্রামে।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. মিনহাজ উদ্দিন বলেন, রাত সাড়ে ১১টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে রামপুরা কাঁচাবাজার এলাকা থেকে রইচকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

তিনি জানান, তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

এসআই জানান, রইচের কাছে থাকা কাগজপত্র থেকে জানা গেছে তিনি স্কয়ার কোম্পানির এসআর হিসেবে কর্মরত ছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ