রাজধানী

গুলিস্তানে অচেতন অবস্থায় অজ্ঞাতপরিচয় যুবক উদ্ধার

গুলিস্তান
গুলিস্তান

রাজধানীর গুলিস্তানে পাতাল মার্কেটের সামন থেকে অচেতন অবস্থায় পড়ে থাকা এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিক তার পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (২৮ জুন) দুপুর ৩টার দিকে পল্টন থানা পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।

পল্টন থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জুবায়ের হোসেন জানান, গুলিস্তান পাতাল মার্কেটের সামনে অজ্ঞান অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তিটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। তিনি এখন মেডিসিন বিভাগে ভর্তি আছেন।

তিনি আরও বলেন, আমরা তার নাম-পরিচয় এখনও পাইনি। তার পকেটে ফরিদপুর-ঢাকা গোল্ডেন লাইন বাসের একটি টিকিট পাওয়া যায়। আমরা তার পরিচয় জানার চেষ্টা করছি।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ