রাজধানী

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

বিমানবন্দরে বিপুল পরিমাণ রিয়াল রেখে লাপাত্তা যাত্রী

শাহজালাল বিমানবন্দর
শাহজালাল বিমানবন্দর

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি লাগেজে বিপুল পরিমাণ সৌদি রিয়াল রেখে পালিয়ে গেছেন এক যাত্রী। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬ কোটি টাকা ।

কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ সূত্র জানিয়েছে, বুধবার রাতে এমিরেটস চেক ইন কাউন্টার সংলগ্ন প্যাসেঞ্জারস হোল্ড ব্যাগেজ স্ক্রিনিং রুমে পাওয়া একটি লাগেজে এসব রিয়াল পাওয়া যায়। পরিমাণ ছিল ২২ লাখ ৯৯ হাজার ৫০০ রিয়াল।

এমিরেটস এয়ারলাইন্স এর ফ্লাইটের (ইকে ৫৮৫) চেকিং চলাকালে প্যাসেঞ্জারস হোল্ড ব্যাগেজ স্ক্রিনিং রুমের স্ক্যানিং মেশিনে লাগেজটি স্ক্যান করা হলে মুদ্রা সদৃশ বস্তুর অস্তিত্ব পাওয়া যায়। লাগেজটির মালিককে খোঁজাখুঁজি করে না পাওয়ায় পরবর্তীতে এভিয়েশন সিকিউরিটি ও কাস্টমস গোয়েন্দা কর্মকর্তার সহায়তায় লাগেজটি কাস্টমস হলে এনে অন্যান্য সংস্থার উপস্থিতিতে খোলা হয়।

লাগেজে থাকা ৩১টি শার্টের ভেতরের কাগজের বোর্ডের মধ্য মুদ্রা গুলো বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় রাখা ছিল।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাত্রীকে খুঁজে না পাওয়ায় লাগেজের সঙ্গে থাকা ট্যাগ থেকে এমিরেটস কাউন্টার, ইমিগ্রেশন ও এভিয়েশন সিকিউরিটির সহায়তায় যাত্রীর বিস্তারিত তথ্য পাওয়া যায়। যাত্রী এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫৮৫ ফ্লাইট যোগে দুবাই যাওয়ার জন্য চেক ইন কমপ্লিট করেন। কিন্তু তিনি ইমিগ্রেশন সম্পূর্ণ না করেই এয়ারপোর্ট ছেড়ে যান। এ বিষয়ে অধিকতর তদন্ত চলমান।

উদ্ধার বৈদেশিক মুদ্রা ও লাগেজের ট্যাগের সঙ্গে থাকা তথ্যের ভিত্তিতে বর্ণিত যাত্রীর বিরুদ্ধে বিমান বন্দর থানায় ফৌজদারী মামলা করার প্রক্রিয়া চলমান বলে জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ