রাজধানী

কারিগরি শিক্ষা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: শিক্ষা উপমন্ত্রী

 ফাইল ছবি
ফাইল ছবি

কারিগরি শিক্ষা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

বৃহস্পতিবার (৩০ জুন) রাজধানীর শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

উপমন্ত্রী বলেন, পুঁথিগত শিক্ষার সঙ্গে প্রায়োগিক শিক্ষা বা লাইফ স্কিল থাকা প্রত্যেকের জন্য আবশ্যক। এ জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারিগরি শিক্ষাকে সাধারণ শিক্ষার মধ্যে ছড়িয়ে দিতে বলেছেন।

অধ্যক্ষ এম এ সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খান। তিনি বলেন, কারিগরি শিক্ষা গ্রহণের পর একজন শিক্ষার্থীকে চাকরির জন্য অপেক্ষা করতে হয় না। বেকারত্ব যে কোনো দেশের জন্য অভিশাপ। কর্মমুখী শিক্ষা বেকারত্বের নিদারুণ অভিশাপ থেকে দেশকে মুক্ত করে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ