রাজধানী

ট্রাকের চাপায় মৃত্যু হলো ট্রাক সহকারীর

 ফাইল ছবি
ফাইল ছবি

রাজধানীতে এক ট্রাক চাপায় আরেক ট্রাক সহকারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ জুলাই) সকাল সাড়ে আটটার দিকে যাত্রাবাড়ীর মাতুয়াইল-ডেমরা রোড এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের নাম সিদ্দিক আলী (৩৪) । তিনি একটি ট্রাকের চালকের সহকারী হিসেবে কাজ করতেন। তার বাড়ি ঝিনাইদহ জেলায়।

সিদ্দিক আলীকে ঢামেকে নিয়ে আসা আব্দুল জলিল গণমাধ্যমকে জানান, নিহত সিদ্দিক পেশায় ট্রাকের হেলপার ছিলেন। মাতুয়াইল-ডেমরা রোডে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। নিহত যুবকের পূর্ণাঙ্গ ঠিকানা এখনো পাওয়া যায়নি, বিস্তারিত জানার চেষ্টা চলছে। তবে তিনি ট্রাকের হেলপার ছিলেন বলে জানা গেছে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ