আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মুকুল বোস মারা গেছেন।
চেন্নাই অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২ জুলাই) ভোর ৫টা ২০ মিনিটে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া দেশ টিভিকে এ খবর জানিয়েছেন।
মুকুল বোসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আরও অনেকে।
আওয়ামী লীগের সবশেষ কাউন্সিলের পর ২০১৭ সালের ১ জানুয়ারি মুকুল বোসকে দলটির উপদেষ্টামণ্ডলীর সদস্য করা হয়।
৬৮ বছর বয়সী মুকুল বোস দীর্ঘদিন গুরুতর অসুস্থ ছিলেন। তাকে ১ জুন রাজধানীর স্কয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।