রাজধানীর গুলিস্তানে বাসের চাপায় জাহাঙ্গীর মাতব্বর (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (২ জুলাই) সকালে মওলানা ভাসানী স্টেডিয়ামের পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, সকালে মওলানা ভাসানী স্টেডিয়ামের পাশের সড়কে মনজিল পরিবহনের বাসের চাপায় জাহাঙ্গীর মাতব্বর নামের এক যুবক গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করা হয়। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: