রাজধানী

মোহাম্মদপুরে গ্যাসের আগুনে মা-ছেলে দগ্ধ

গ্যাসের চুলা
গ্যাসের চুলা

গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে মা আম্বিয়া খাতুন (৪৫) ও ছেলে কাজল (২৬) দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (৫ জুলাই) মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ের একটি বাসায় সকাল ৬টার দিকে এই ঘটনা ঘটে। পরে সকাল সাড়ে সাতটায় দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি দেশ টিভিকে জানান, মোহাম্মদপুর থেকে দগ্ধ অবস্থায় এক নারী ও এক যুবক আমাদের এখানে এসেছে। তারা মা-ছেলে। আম্বিয়া খাতুনের শরীরের ৭৫ শতাংশ বার্ন হয়েছে, তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পাঠানো হয়েছে। আর ছেলে কাজলের সামান্য দগ্ধ হওয়ায় জরুরিভাবে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

তাদের উদ্ধার করে নিয়ে আসা আরেক ছেলে নুর আলম দেশ টিভিকে জানান, সকালে রান্না করার জন্য গ্যাসের চুলা চালু করে লাইটার আনতে মা পাশের রুমে চলে যান। পরে এসে চুলা জ্বালাতেই আগুন ধরে গিয়ে তারা দগ্ধ হন।

তারা মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ের দুই নাম্বার রোডের ৪৫ নাম্বার বাসায় একটি টিনশেড ঘরে ভাড়া থাকেন। তাদের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানা এলাকায় বলেও জানান নুর আলম।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ