রাজধানী

রাজধানীতে লরিচাপায় দুই ভ্যানচালক নিহত

 প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর উত্তর বাড্ডায় লরিচাপায় দুই ভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ জুলাই) সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে পুলিশ।

এর আগে সোমবার (৪ জুলাই) দিনগত রাত সোয়া ১টার দিকে উত্তর বাড্ডা প্রগতি সরণি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ইসরাফিল (২৫) ও ইয়াহিয়া শাজ্জাল (২০)।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুর ইসলাম জানান, সোমবার দিনগত রাতে উত্তর বাড্ডা প্রগতি সরণি এলাকায় পায়ে চালিত তিন চাকার ভ্যান থেকে ফার্নিচার নামাচ্ছিলেন ওই দুই ভ্যানচালক। এ সময় পেছন দিকে থেকে আসা একটি লরি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

তিনি আরও জানান, ঘটনার পরপরই ঘাতক লরিটি জব্দ করা গেলেও এর চালক পালিয়ে গেছেন। বিস্তারিত জানার জন্য চেষ্টা চলছে। এছাড়া মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ