রাজধানী

বৈদেশিক মুদ্রা প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

রাজধানীর মিরপুরে হুইল সাবানকে বিশেষ কায়দায় পেঁচিয়ে তা ডলার বলে বিক্রি করার সঙ্গে জড়িত দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ ‍জুলাই) মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাজিরুর রহমান গণমাধ্যকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলো লিটন শিকদার ও নেছা খালাসী। এ সময় তাদের কাছ থেকে নগদ ১ লাখ টাকা, মালয়েশিয়ান ১০০ রিঙ্গিত এবং গামছার মধ্যে পেঁচানো ডলার সাদৃশ্য বান্ডেলের মধ্যে রাখা একটি হুইল সাবান উদ্ধার করা হয়েছে।

ওসি জানান, গত ১৭ জুন মো. কবির নামের এক ব্যক্তির কাছে মালয়েশিয়ান একশ’ রিঙ্গিত বিক্রির কথা বলে গ্রেফতার দুই ব্যক্তি তার কাছ থেকে নগদ ১ লাখ টাকা নেয়। কবির যখন বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন, তখন তিনি মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

মোস্তাজিরুর রহমান বলেন, মঙ্গলবার (৫ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে শেরেবাংলা থানার শিশুমেলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, গ্রেফতারকৃতরা বৈদেশিক মুদ্রা প্রতারক চক্রের সদস্য। তারা রাজধানীর বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের কাছে বৈদেশিক মুদ্রা দেখিয়ে তা বিক্রি করার ভান করে তাদের সর্বস্ব নিয়ে কৌশলে পালিয়ে যায়।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ