রাজধানী

রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

 ফাইল ছবি
ফাইল ছবি

রাজধানীর তেজগাঁও বিজয় সরণী লাভ রোডে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালক নিহত হয়েছেন। তার নাম ইমরান হোসেন (৩৫)।

বুধবার (৬ জুলাই) পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৩টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) মইনুল ইসলাম জানান, রাতে লাভ রোডে ওভারব্রিজের ঢালে অটোরিকশাটিকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন চালক। খবর পেয়ে সঙ্গে সঙ্গে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিএনজিতে আর কোনো যাত্রী ছিলেন না। ঘটনার পরপরই চালকসহ কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।

স্বজনরা জানান, নিহতের বাড়ি চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামে। বাবার নাম মফিজ। খিলগাঁও এলাকায় থাকতেন তিনি।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ