রাজধানী

রাজধানীতে মাদক এলএসডিসহ মূলহোতা গ্রেফতার

 ফাইল ছবি
ফাইল ছবি

রাজধানীতে অভিযান চালিয়ে লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড (এলএসডি) মিশ্রিত ৯৬ পিস রঙ্গিন প্রিন্টেড ব্লট পেপার স্ট্রিপ জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়। অভিযান মাদকচক্রের মূলহোতা নাজমুলকেও গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৬ জুলাই) সকালে ডিএনসির দক্ষিণ কার্যালয়ের সহকারী পরিচালক সুব্রত সরকার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দীর্ঘদিন নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভয়ানক মাদক এলএসডি মিশ্রিত ৯৬ পিস রঙ্গিন প্রিন্টেড ব্লট পেপার স্ট্রিপ জব্দ করা হয়। এসময় গ্রেফতার করা হয় চক্রের মূলহোতা নাজমুলকেও।অভিযান চলমান রয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলেও তিনি জানান।

গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফিজুর রহমানের মৃত্যুর পর ভয়াবহ এ মাদক এলএসডির খোঁজ পায় তদন্তকারীরা। এ মাদক ব্যবহারের পর সেবনকারীরা নিজেকে হত্যার চেষ্টা করতে থাকেন। হাফিজুর রহমানের মৃত্যুও এ কারণেই ঘটে। নিজের গলায় দা চালিয়ে আত্মহত্যা করা হাফিজুর। তিনি এ মাদকেই আসক্ত ছিলেন। এ মাদক নেওয়ার পরই আত্মহত্যা করেন হাফিজুর।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ