রাজধানী

মগবাজার নিজ বাসায় চিকিৎসকের অর্ধগলিত লাশ

 ফাইল ছবি
ফাইল ছবি

রাজধানীর রমনা থানাধীন বড় মগবাজার এলাকার একটি বাসার বাথরুম থেকে ইকবাল উদ্দিন আহমেদ (৭২) নামে এক চিকিৎসকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ জুলাই) রাত ১২টার দিকে বড় মগবাজার ২২৭ নম্বর গ্র্যান্ড প্লাজা বাড়ির সাত তলার নিজ ফ্ল্যাটের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

রমনা থানাধীন সিদ্ধেশ্বরী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মোফিজুর রহমান গণমাধ্যমকে জানান, ইকবাল উদ্দিনের স্ত্রী-মেয়ে দেশের বাইরে থাকেন। তাদের সাথে কয়েক সপ্তাহ ধরে কোনো যোগাযোগ হচ্ছিল না। ট্রিপল নাইনের মাধ্যমে খবর পেয়ে রাতে ওই বাসা থেকে ডা. ইকবাল উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়। তার শরীর অর্ধগলিত ও পোকা ধরা অবস্থায় পাওয়া গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

এদিকে মৃত ইকবাল উদ্দিনের মেয়ের স্বামী আরিফুর রহমান সিদ্দীক বলেন, ‘আমার শ্বশুর ইকবাল উদ্দিন আহমেদ শাশুড়ি (হাবিবা বেগম) ও মেয়েকে নিয়ে সৌদি আরব থাকতেন। সেখানে চিকিৎসক পেশায় কাজ করতেন তিনি। এর আগে দুইবার স্ট্রোক করেছেন । এজন্য গত ৫ থকে ৬ বছর আগে তিনি দেশে চলে আসেন। এরপর থেকে বড় মগবাজারের বাড়িটির নিজ ফ্ল্যাটে একাই থাকতেন।’

তিনি আরও জানান, সব শেষ গত দুই সপ্তাহ আগে স্ত্রী-মেয়ের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়েছে তার। এরপর থেকে ফোনের রিং হলেও আর যোগাযোগ করতে পারছিলেন না।

মঙ্গলবার ওই বাড়ির কেয়ারটেকার সার্ভিস চার্জের জন্য ওই বাসায় গিয়ে তাকে অনেক ডাকাডাকি করেন। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে পরে স্বজনদের জানান তিনি। এরপর থানা পুলিশকে জানালে তারা দরজা ভেঙে ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে। বাসার বাথরুমে উপুর হয়ে পড়েছিলেন ইকবাল উদ্দিন। পুলিশের ধারণা, অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে তার। বেশ কয়েকদিন ধরে ওভাবে পড়ে থাকায় মরদেহে পচন ধরেছে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ