রাজধানীর উত্তরা পূর্ব থানার আব্দুল্লাহপুর ব্রিজে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. সাঈদ (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (৬ জুলাই) দিনগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে টঙ্গীর একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) সজল পাল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রূপগঞ্জ থেকে তার আত্মীয়র বাসায় আসার পথে টঙ্গী-আব্দুল্লাহপুর ব্রিজে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে টাকা-পয়সা নিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় টঙ্গীর একটি হাসপাতালে নিলে সে মারা যান। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নতন্ত্রের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।
দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: