রাজধানী

সেপ্টেম্বর থেকে বাড়ছে পানির দাম

 বাড়ছে পানির দাম
বাড়ছে পানির দাম

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধগতির মধ্যেই এবার বাড়ছে ঢাকা ওয়াসার পানির দাম। বৃহস্পতিবার (৭ জুলাই) সংস্থাটির বোর্ড সভায় আবাসিক ও বাণিজ্যিক পর্যায়ে পানির দাম ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

ঢাকা ওয়াসার বোর্ড সদস্য ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব দীপ আজাদ বলেন, বৃহস্পতিবার ঢাকা ওয়াসার ২৯৩ বোর্ড সভায় ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্তটি হয়েছে।

তিনি বলেন, “আগামী ১ সেপ্টেম্বর থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।”

সর্বশেষ গত বছরের ২৫ মে পানির দাম ৫ শতাংশ বাড়ায় ঢাকা ওয়াসা। সে অনুযায়ী বর্তমানে আবাসিক সংযোগে প্রতি ইউনিট (এক হাজার লিটার) পানির দাম পড়ছে ১৫ টাকা ১৮ পয়সা। বাণিজ্যিক সংযোগে এই দাম ৪২ টাকা।

৫ শতাংশ বাড়লে প্রতি এক হাজার লিটার পানির দাম ৭৬ পয়সা বেড়ে হবে ১৫ টাকা ৯৪ পয়সা। আর বাণিজ্যিক সংযোগে দাম হবে ৪৪ টাকা ২০ পয়সা।

দীপ আজাদ গণমাধ্যমকে বলেন, “এ বছর পানির দাম আর বাড়েনি। আইন অনুযায়ী ঢাকা ওয়াসা বোর্ড প্রতিবছর ৫ শতাংশ সমন্বয় করতে পারে। সেটাই করা হয়েছে।”

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ