রাজধানী

রাজধানী থেকে ৬ ছিনতাইকারী গ্রেফতার

 প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঈদুল আজহাকে কেন্দ্র করে নানা রকম কৌশলে রাজধানীতে সক্রিয় ছিনতাইকারী চক্র। অনেক সময় তারা কসাইয়ের ছদ্মবেশ ধারণ করে ছিনতাই করছে। আবার গ্রেফতার এড়াতে নিজেদের শরীরে নিজেদেরই মলমূত্র মেখে রাখছে।

রাজধানীর উত্তরা পশ্চিম থানার উত্তরা ৭ নম্বর সেক্টর এলাকা থেকে শুক্রবার (৮ জুলাই) দিবাগত রাতে এমনই একটি চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতদের মধ্যে আনিস (৪০) ও রাকিব (২১) নামের দুই ছিনতাইকারী নিজেরা নিজেদের গায়ে মলমূত্র মেখে গ্রেফতার এড়ানোর চেষ্টা করে। কিন্তু, পুলিশ তাদের ধরতে সক্ষম হয়। অপর আটককৃতরা হল- মো. আবু তাহের (৫২), মো. দুলাল খান (২২), মো. আব্দুস সাত্তার (২৪) এবং মো. রাকিব (১৯)। এরা প্রত্যেকেই একাধিক মামলার আসামি। এসময় তাদের কাছ থেকে পাঁচটি ছুরি ও একটি ব্লেড উদ্ধার করা হয়।

শনিবার (৯ জুলাই) সকালে গণমাধ্যমকে এসব তথ্য জানান উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। তিনি বলেন, গ্রেফতারকৃতরা প্রত্যেকেই চিহ্নিত ছিনতাইকারী। ঈদ উপলক্ষে তারা মাঠে নেমেছে। গত কয়েকদিন ধরে তারা গরুর ব্যাপারীদের টার্গেট করে চলছিল। ঈদ ঘনিয়ে আসায় তারা নতুন নতুন কৌশল নেয়। তারা সবাই কসাইয়ের ছদ্মবেশ ধারণ করে। মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখে ধুলো দিতেই তারা কসাইয়ের ছদ্মবেশ নেয়।

এ কর্মকর্তা আরও বলেন, যেহেতু কোরবানির ঈদ, তাই কসাই সেজে সহজেই ছুরি হাতে চলাফেরা করা যাবে। এ কৌশলটিই বেছে নেয় ছিনতাই চক্রের সদস্যরা। ছদ্মবেশেই তারা ৭ নম্বর সেক্টর এলাকায় গরুর ব্যাপারীদের টার্গেট করছিল। তাদের গতিবিধি টহল পুলিশের সন্দেহজনক মনে হলে তাদের থামতে বলা হয়। কিন্তু তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে গ্রেফতার এড়াতে আনিস ও রাকিব নিজেদের গায়ে মলমূত্র মাখে। পরে ধাওয়া দিয়ে তাদের গ্রেফতার করা হয়।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ