রাজধানী

প্রায় ২০ হাজার টন কোরবানির বর্জ্য অপসারণ: মেয়র আতিকের

মেয়র আতিকুল ইসলাম- ফাইল ছবি
মেয়র আতিকুল ইসলাম- ফাইল ছবি

কোরবানির বর্জ্য অপসারণে পরিচ্ছন্ন কর্মীদের ধন্যবাদ জানিয়ে মেয়র ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, এবার ৪ হাজার ২৬৭টি ট্রিপে প্রায় ২০ হাজার টন কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে। নগরবাসীর সহায়তায় রোববার(১০ জুলাই) রাত ১০টার মধ্যে সকল বর্জ্য অপসারণ করতে পেরেছি। মূলত এটি একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম আমরা।

সোমবার (১১ জুলাই) কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের সমাপ্তি ঘোষণা নিয়ে দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে নগর ভবনে তিনি একথা বলেন। এবারের মতো আগামী দিনেও জনগণ এবং সিটি কর্পোরেশন একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন মেয়র।

তিনি জানান, আমরা কোরবানির আগের দিনের ক্যালকুলেশন করেছি সবগুলো ওয়ার্ডে কী পরিমাণ বর্জ্য থাকবে, সে বর্জ্য অপসারণে কতগুলো গাড়ি লাগবে, কীভাবে অপসারণ করা হবে, ফলে কাজটি সহজ হয়েছে। বিভিন্ন স্থানে অনেকে স্বেচ্ছাশ্রম দিয়েছেন, আমি তাদেরও ধন্যবাদ জানাই।

মেয়র বলেন, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এ বছর বর্জ্য অপসারণে মোট ৬ লাখ ৫০ হাজার পলিব্যাগ বিতরণ করা হয়েছে, যেগুলো ৩৫ কেজি ভার বহনে সক্ষম। একই সঙ্গে ৬০ টন ব্লিচিং পাউডার, আনুমানিক ৯০০ ক্যান স্যাভলন বিতরণ করা হয়েছে। মোট ৬০০টি যানবাহন বর্জ্য পরিবহনে নিয়োজিত ছিল। খোলা হয়েছিল অস্থায়ী কন্ট্রোল রুম।

মেয়র বলেন, আমরা চেষ্টা করেছি ঈদের পরদিনই যাতে মানুষ একটা সুন্দর পরিবেশ পায়।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ