রাজধানী

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

কারওয়ান বাজারে বাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের

 সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

রাজধানীর কারওয়ান বাজারে বাসের ধাক্কায় ইব্রাহীম বিশ্বাস (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার ভোর ৪টার দিকে শাহবাগ থানাধীন প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইব্রাহীম বরিশাল উজিরপুর উপজেলার বিশ্বাসবাড়ি গ্রামের সান্টু বিশ্বাসের ছেলে। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহাবুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোরে ওই যুবক রিকশা করে ফার্মগেটের দিকে যাচ্ছিলেন। সোনারগাঁও হোটেলের সামনে পৌঁছালে একটি বাস পেছন থেকে রিকশাকে ধাক্কা দিলে ইব্রাহীম ছিটকে পড়েন। পরে বাসটি তাকে চাপা দিয়ে চলে যায়।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পরই বাসটি পালিয়ে গেছে। চালককে আটক করা সম্ভব হয়নি।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ