রাজধানীর যাত্রাবাড়ীর মাতোয়াইলে মৃধা বাড়ী ওয়াসার খাল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভুক্তভোগীর পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
এলাকাবাসী জানিয়েছে, শনিবার (১৬ জুলাই) সকালে ওয়াসার খালে মরদেহ ভাসতে দেখেন তারা। পরে ৯৯৯ নম্বরে ফোন দিলে যাত্রাবাড়ী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এস আই কামরুজ্জামান দেশ টিভিকে জানান, মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। উদ্ধার ব্যক্তি পুরুষ, বয়স আনুমানিক ৫০।
কামরুজ্জামান বলেন, ‘স্থানীয়রা কেউ মরদেহ দেখে চিনতে পারেননি। মরদেহ ঢাকা মেডিকেলে পাঠানোর প্রস্তুতি চলছে।’
এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘অন্য কোথাও থেকে ভেসে এসেছে বা কোন কারণে পানিতে পড়ে গেছে কি না তা প্রাথমিকভাবে জানা যায়নি।’
দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: