রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৩৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। তাদের বিরুদ্ধে মাদক বিক্রি ও সেবনের অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ সময় তাদের কাছ থেকে ৬৭৪ পিস ইয়াবা, সাত কেজি ৬৫ গ্রাম গাঁজা ও ৪৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
রোববার (১৭ জুলাই) ভোর ৬টা থেকে সোমবার (১৮ জুলাই) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫টি মামলা রুজু হয়েছে।
দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: