রাজধানী

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

রিকশা থেকে পড়ে ইডেন ছাত্রী নিহত

উম্মে সালমা
উম্মে সালমা

ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরার পথে রাজধানীর বংশালে রিকশা থেকে ছিটকে উম্মে সালমা (২৪) নামে ইডেন মহিলা কলেজের এক ছাত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ জুলাই) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত উম্মে সালমার চাচাতো ভাই হাসান দেশ টিভিকে বলেন, ‘ঈদের ছুটি শেষে আমি ও আমার চাচাতো বোন ভোলা থেকে লঞ্চে করে ঢাকার সদরঘাটে এসে নামি ভোর সাড়ে ৩টায়। পরে আমরা রিকশায় করে ইডেন মহিলা কলেজের রাজিয়া ছাত্রী নিবাসে যাচ্ছিলাম। পথে বংশাল এলাকার ফায়ার সার্ভিসের একটু আগে রিকশা জোরে ব্রেক করলে সালমা রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পায়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমার বোনকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, আমার বোন ইডেন কলেজের মাস্টার্সের ছাত্রী ছিলেন। আমাদের বাড়ি ভোলার চরফ্যাশন থানা এলাকায়। তার বাবার নাম মো. গোলাম কিবরিয়া।

মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ