রাজধানীর বকশিবাজারের ফুটপাত থেকে মো. নয়ন (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে চকবাজার থানা পুলিশ।
বুধবার (২৭ জুলাই) দুপুর ১২টার দিকে শাহবাগ থানার পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
চকবাজার থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ইব্রাহীম খলিল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা খবর পেয়ে চকবাজারের বকশিবাজর ফুটপাত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়েছে। আশেপাশের লোকজনের মুখে জানতে পারি নিহত ব্যক্তি মাদকাসক্ত ছিল। অসুস্থ অবস্থায় সে রাস্তায় মারা গেছেন বলে আমাদের ধারণা।
তিনি আরও বলেন, পূর্ণাঙ্গ ঠিকানা এখনো পাওয়া যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।