রাজধানী

রাজধানীর গোপীবাগে তৃতীয় লিঙ্গের একজনের ‘আত্মহত্যা’

মরদেহ
মরদেহ

রাজধানীর গোপীবাগে অন্তরা (২২) নামে তৃতীয় লিঙ্গের একজন গলায় ফাঁস নিয়ে ‘আত্মহত্যা’ করেছেন।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে গোপীবাগ রেলগেট সংলগ্ন একটি বাড়ির সাততলা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। আশপাশের লোকজন তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিকেল ৫টায় মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া বন্ধু আব্দুল হালিম জানান, তিনি নিজে টিকাটুলি এলাকায় থাকেন। দুপুরে অন্তরাকে বারবার ফোন দিলেও তিনি রিসিভ করছিলেন না। পরে তিনি অন্তরার বাসায় গিয়ে অনেকবার দরজায় নক করেন। তবুও ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাচ্ছিলেন না। তখন জানালা দিয়ে দেখতে পান অন্তরা ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচিয়ে ফাঁস দিয়ে ঝুলছেন।

পরে ঝুলন্ত অবস্থা থেকে অন্তরাকে নামিয়ে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কী কারণে অন্তরা গলায় ফাঁস দিয়েছেন তা জানা যায়নি। অন্তরার বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহটির ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ