রাজধানী

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

পল্লবীতে চালককে হত্যার পর অটোরিকশা নিয়ে উধাও

পল্লবী থানা
পল্লবী থানা

রাজধানীর পল্লবী থেকে এক অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে পল্লবীর কালশীর কুর্মিটোলা বিহারি ক্যাম্পের সামনের সড়ক থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, খুন হওয়া অটোরিকশাচালকের নাম আবদুল লতিফ হাওলাদার (৬০)। তিনি পরিবার নিয়ে মিরপুর-১২ নম্বরের একটি বস্তিতে থাকতেন। তার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

ওসি পারভেজ বলেন, ‘রাত তিনটা থেকে ভোর পাঁচটার মধ্যে লতিফকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তিনি যে অটোরিকশাটি চালাতেন, সেটিও খুঁজে পাওয়া যাচ্ছে না।’

অটোরিকশা ছিনতাই করতে লতিফকে দুর্বৃত্তরা খুন করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে ওসি পারভেজ বলেন, এ বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য লতিফের লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। লতিফকে হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ